ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই : স্বাস্থ্য অধিদপ্তর

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্তরা সবাই সুস্থ আছে। অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এখন যারা চিকিৎসাধীন তাদের মধ্যে কারো কোনো জটিলতা নেই। ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


রবিবার (৯ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। বুলেটিনে জানানো হয়, দেশে ওমিক্রনে বর্তমান আক্রান্ত ২১ জন।


ওমিক্রনের ফলে দেশে করোনা রোগী বাড়ছে। এ কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑